অনলাইন ডেস্ক : বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে বিএনপির ক্রীড়া সম্পাদক জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, সাবেক ফুটবলার কায়সার হামিদ, শফিকুল ইসলাম মানিক, সাব্বির, কানন প্রমুখ বাফুফে ভবনে গিয়েছিলেন। তাদের দাবি, কাজী সালাহউদ্দিনকে পদত্যাগ করতে হবে। বাফুফের নির্বাচন পিছিয়ে দিতে হবে। বাংলাদেশ ফুটবল আল্টার্স, ফুটবল সাপোটার্স ফোরামের ব্যানারে, একজন সাবেক নারী ফুটবলাররা বাফুফে ভবনের সামনে আন্দোলন করেন। তারা নির্বাহী কমিটির পদত্যাগ দাবি করেন। ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমিনুল চাইছেন, নির্বাচন পিছিয়ে দিতে বাফুফে যেন ফিফার সঙ্গে কথা বলে। এসব দাবিতে গতকাল বাফুফের ভেতরে ঢুকে মানববন্ধন করে। বাফুফে ভবনে ঢুকে মানববন্ধন করা হচ্ছে। মানববন্ধনের তদারকি করতে দেখা গেছে সাইফ পাওয়ারটেকের লোকজনদের। আমিনুলের সঙ্গে কানন, সাব্বির, মানিক, কায়সার হামিদ, আলফাজ, নকিব, রিয়াজ এবং হকির সাবেক কর্মকর্তা আলী ইমাম বাফুফে ভবনের...
Developed by BDITHOST