স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মাহফুজুর রহমান রিটন আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) মতিহার থানাধীন চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অবস্থিত ‘বায়তুল মামুর জামে মসজিদ’-এর ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি মসজিদের নির্মাণকাজের সার্বিক সফলতা কামনা করেন। এ সময় মহান আল্লাহ তাআলার নিকট দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ-শান্তি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক মন্টু, সহ-সভাপতি জনাব গোলাম মুর্তজা; মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আল মামুন বাবু; সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জয়নাল এবং জনাব লিটনুর রহমান লিটন; মতিহার থানা যুবদলের...
Developed by BDITHOST