স্টাফ রিপোর্টার : এক মোটরসাইকেলে চালকসহ তিনজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ৩ জনেরই মৃত্যু ঘটেছে। ঘটনাস্থলে রাতুল (১৮) ও লিমনের (২২) মৃত্যু হলেও শনিবার (১ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের (২২) মৃত্যু হয়। নিহত স্বাধীন ও রাতুল দুই ভাই। স্থানীয়রা জানান, শুক্রবার (৩১ জুলাই) রাতে রাতুলের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাড়িতে চলে স্বজনদের আহাজারি। স্বজনদের কেউ আবার আহত স্বাধীনের চিকিৎসার জন্য করছিলেন হাসপাতালে ছোটাছুটি। এমন পরিস্থিতির মধ্যে কেটেছে রাত। সকালে বাড়িতে আসে স্বাধীনের মৃত্যুর খবর। এই পরিবারের দুই সন্তানের মৃত্যু স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে সাকেয়া গ্রাম। এরআগে শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলার মোহনপুর উপজেলার কেশরহাটে ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী-নওগাঁ অঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা...
Developed by BDITHOST