স্টাফ রিপোর্টার,পুঠিয়া: বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আয়োজনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ) বিকালে পুঠিয়া উপজেলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক। পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সভা শেষে একটি বিশাল র্যালি বের করা হয়, যা পুঠিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ত্রিমোহনী বাজার ঘুরে কাঁঠালবাড়িয়া মোড়ে নজরুল ইসলাম মন্ডলের ডাল মিলের সামনে গিয়ে শেষ হয়। উক্ত আলোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী জেলা বিএনপি সদস্য মোঃ নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি...
Developed by BDITHOST