স্টাফ রিপোর্টার: বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে’ রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। শনিবার রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আলাদা আলাদাভাবে এ কর্মসূচি পালন করেছে। এসব সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতারা বলেছেন, আন্দোলনের নামে বিএনপি অরাজকতা করলে জবাব দেওয়া হবে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দুপুর ২টায় নগরীর গণকপাড়া মোড় থেকে একটি মিছিল বের করা হয়। পরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশ করেনে নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। তিনি বলেন, ‘বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তাঁর দল জনগণের দল নয়। এই দলকে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। এ জন্য বিএনপি আন্দোলনের নামে কোন অরাজকতা করলে তার জবাব দেওয়া...
Developed by BDITHOST