স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে রাজনীতিতে সবচেয়ে বেশি অপপ্রচার ও কুৎসার শিকার হয়েছে স্থানীয় বিএনপির নেতা এহসানুল কবির টুকু। এখনো টুকু প্রতিনিয়ত অপপ্রচার ও অপতথ্যের শিকার হচ্ছে। বিএনপির একটি গ্রুপ যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সুবিধাভোগ করে তাদের সাথে আতাত করে চলতো, সেই সকল সুবিধাভোগী বিএনপির নেতারা এখন এহসানুল কবির টুকুর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির ত্যাগী নেতৃবৃন্দ। স্থানীয় বিএনপির ত্যাগী নেতৃবৃন্দ বলেন,এহসানুল কবির টুকু দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনৈতিক কর্মকান্ড ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। পারিবারিক ভাবে তিনি একজন শিক্ষানুরাগী, এছাড়াও তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সনাতন ধর্মাবলম্বীদের অত্যান্ত আপজন হিসেবে এলাকায় অতিপরিচিত। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত গোদাগাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ঘুরে সাধারন মানুষ,...
Developed by BDITHOST