স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাদি হত্যার বিচার যেন সত্যিকার অর্থে ন্যায়বিচার হয়। কারণ যারা শুধু গুলি করেছে তারাই হত্যাকারী নয়, এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। শুধু প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষ্যে এনসিপির রাজশাহী সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আপনারা জানেন একটি নির্বাচন হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে যাওয়ার কথা। ফ্যাসিবাদ যে ১৬ বছর ধরে বাংলাদেশকে ধ্বংস করে...
Developed by BDITHOST