স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি।
বৃহস্পতি বার (১২মার্চ) আনুমানিক ২ টায় ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাহী পাড়া বাঁশ বাগান নামক এলাকায় পরিত্যাক্ত প্লাস্টিকের বস্তা তল্লাশী করে তার মধ্য হতে ভারতীয় JD মদ ৫০ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।
একই রাত আনুমানিক ২ টায় সাহেবনগর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর নামক এলাকায় এবং রাত আনুমানিক ৪ টায় মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন পিরোজপুর রাওথা নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩৬ পিস ভারতীয় Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৪২ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিস এবং মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
