চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের ঘটনায় বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে তাদেরকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২০ জুন) দুপুর সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আজ (শনিবার) ভোরে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হয়। পরে সকাল ৯টার দিকে প্রথম দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাদেরকে ফিরিয়ে নেয় বিএসএফ। দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক চলছে। এ ছাড়া, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রসঙ্গত, শনিবার ভোরে বিএসএফের পুশইনের চেষ্টা সীমান্তবাসী ও...
Developed by BDITHOST