মাঝবয়সি আরেফিন পারভেজ পেশায় একজন আর্কিটেক্ট। রাজধানীর ধানমন্ডি এলাকার একটি আঠারো তলা ভবনের অষ্টম তলার ফ্লাটে পরিবার নিয়ে বসবাস করেন। নামকরা রিয়েল এস্টেট কোম্পানির প্রধান স্থপতি হিসেবে বিশ বছরের বেশি সময় পার করেছেন। সন্ধ্যার পরে গুলশানের অফিস থেকে ধানমন্ডির বাসায় ফেরার পথে ইচ্ছা করেই কলাবাগান খেলার মাঠের সামনে নিজের গাড়ি থেকে নেমে পড়েন। ড্রাইভার গাড়িসহ বাসায় ফেরে, আর স্বাস্থ্যসচেতন আরেফিন প্রতিদিন এ পথটুকু হেঁটেই আসেন। আজ বড্ড গরম পড়েছে, এটুকু পথ হেঁটে আসতেই ঘেমে-নেয়ে একাকার হয়েছেন তিনি। বাসার ড্রয়িং রুমে ঢুকেই দেখেন ঘরের এয়ার কন্ডিশনার চালু রয়েছে এবং টিভিতে চলছে কার্টুন চ্যানেল, তবে ঘরটিতে কেউ নেই। বাড়ির কাজের লোকটির কাছ থেকে জানলেন আরেফিন সাহেবের ছোটোছেলে শুভ এখন গৃহশিক্ষকের কাছে পড়ছে। শিক্ষক আসার পূর্বে সে-ই টিভিতে কার্টুন দেখছিল। তবে পড়তে বসার...
Developed by BDITHOST