অনলাইন ডেস্ক: বলা হয়ে থাকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংস্পর্শে পুরো দলের পরিবেশ বদলে যায়। তার হাত ধরেই গত আসরে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। যদিও সেবার কুমিল্লা রেকর্ড সর্বোচ্চ চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল। তবে সাবেক টাইগার অধিনায়কের ওপর আরও এক আসরে ভরসা করতে চায় সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। তাই তো ২০২৪ আসরেও মাশরাফির কাঁধেই তুলে দেয়া হলো অধিনায়কের ভার। আজ (শনিবার) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে সিলেট। বিপিএলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন মাশরাফি। ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি এই কীর্তি গড়েছেন। সর্বশেষ আসরেও সিলেটকে একই পথে নিয়ে যাচ্ছিলেন ‘ক্যাপ্টেন কুল’। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। বর্তমানে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি। পরবর্তী নির্বাচনেও...
Developed by BDITHOST