সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন (২৭ জুন) শনিবার বেলা ১১ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্নভাবে ভোট প্রদান শেষ হয় বেলা ১ টায়। ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে সভাপতি পদে সামাদ খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে কাবিল হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে আজম খান, অর্থ সম্পাদক পদে মিলন শেখ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন সৌরভ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বিজয়ী হয়েছেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান, বিপুল ভোটে বিজয় লাভ করেন। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সহ-সভাপতি। এই পদে কাবিল...
Developed by BDITHOST