নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিভিন্ন অপরাধে রাজশাহীতে ৫৫ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

আগস্ট ২৩, ২০২৩ ৭:০৯ 👁️ ২০৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে
রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। আর জেলা পুলিশ ৩০জনকে আটক করেছে।
বুধবার (২৩ আগস্ট) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, মঙ্গলবার (২২ আগস্ট) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

বোয়ালিয়া মডেল থানা ৭ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার খানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

এদিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (২৩ আগস্ট) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী থানা ৭ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৮ জন, চারঘাট থানা ৩ জন ও বাঘা থানা ৬ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২৫ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।