স্টাফ রিপোর্টার : দেশ আমাদের সবার। দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। আজ ভূমি ভবনে সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অতীতে জোর করে কর আদায় করে সাম্রাজ্য বিস্তার করত,সাম্রাজ্য টিকিয়ে রাখত।কিন্তু আধুনিক সভ্যতায় নাগরিকগণ এবং প্রতিষ্ঠান করের মাধ্যমে আধুনিক রাষ্ট্র পরিচালনায় অবদান রাখে।আপনারা জানেন একটি দেশ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন। আর এই অর্থের জোগানের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠান যেমনি ভাবে কর প্রদান করছে তেমনি আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকে। মন্ত্রী আরও বলেন, গত সপ্তাহে সংসদে যে বাজেট পেশ করা হয়েছে তা সকলের নিকট গ্রহণ যোগ্যতা পেয়েছে।সরকার কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করে তার সুস্পষ্ট নির্দেশনা...
Developed by BDITHOST