অনলাইন ডেস্ক: ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকাগামী একটি প্লেনের ভেতর বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের মুম্বাইয়ে এক বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে মোহাম্মদ দুলাল নামে এক ব্যক্তি ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন। ভিস্তারা এয়ারলাইন্সের ওই প্লেনটি মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা আসছিল। প্লেনটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ আগে তিনি এমন হীন কাজ করেন। ওই পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে শুক্রবার বলেছেন, ‘আমরা খুঁজে বের করেছি অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ দুলাল। তিনি একজন বাংলাদেশি। তিনি ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার আধা ঘণ্টা আগে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং এক বিমানবালাকে...
Developed by BDITHOST