অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কাছের মানুষকে হারালেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি তার বন্ধুর মৃত্যুর কথা জানিয়েছেন। তেলেগু ও হিন্দি সিনেমার নায়িকা পায়েল ঘোষের কলেজবন্ধু প্রীতি চ্যাটার্জি বৃহস্পতিবার আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। প্রীতির মৃত্যুর খবর পাওয়ার পর পায়েল তার ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করে লেখেন, ‘RIP Preity. চ্যাটার্জি পরিবারকে আমার সমবেদনা।’ প্রীতির কথা বলতে গিয়ে পায়েল বলেন, ‘আমি জানতাম যে ও লন্ডন যাচ্ছিল। খবরটা শুনেই আমি সঙ্গে সঙ্গে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করি। দুর্ভাগ্যজনকভাবে, তাদের নীরবতাই সব কিছু বলে দিচ্ছিল। আমি এখনও স্তব্ধ। কলেজ জীবন থেকে ও আমার বন্ধু ছিল এবং আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ও আর আমাদের মাঝে নেই।’ তার...
Developed by BDITHOST