অনলাইন ডেস্ক : মাত্র ১০ দিন আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলিউড অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। গত ৪ জুন হয়েছিল তাদের বিয়ে। তবে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই হঠাৎই অনুরাগীদের কাছে রিসেপশন বাতিলের কথা জানিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী। বলিউড সূত্রে জানা গেছে, আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এক জমকালো রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছিলেন হিনা খান। আমন্ত্রণপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে হঠাৎ করেই সিদ্ধান্ত বদল। ব্যক্তিগতভাবে সবাইকে মেসেজ করে হিনা জানিয়েছেন, আপাতত হচ্ছে না তাদের রিসেপশন অনুষ্ঠান। এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, হিনা বর্তমানে ক্যানসারের তৃতীয় পর্যায়ে আছেন। চলছে কেমোথেরাপি। আর দ্বিতীয়ত, সম্প্রতি আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণহানির খবরে গভীরভাবে মর্মাহত হয়েছেন নবদম্পতি। এমন সংকটময় সময়ে বড়...
Developed by BDITHOST