অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ফুটবলের সঙ্গে সংগীত ও বিনোদনের এক বর্ণিল আয়োজন উপভোগ করলেন দর্শকরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে বিরতির সময় জমকালো হাফটাইম শো মাতিয়েছেন পপ তারকা ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা ও জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। হাফটাইম শোয়ের অন্যতম আকর্ষণ ছিলেন ম্যাডোনা। নিজের জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান তিনি। স্টেডিয়ামের নিচের বিশেষ টানেল থেকে নাটকীয় আবির্ভাবের মাধ্যমে মঞ্চে ওঠেন এই কিংবদন্তি শিল্পী। তার পরপরই মঞ্চ মাতান জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা। এর আগে ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। সেখানে প্রথম পারফর্ম করেন জনপ্রিয় স্ট্রিমার ও ইউটিউবার আইশোস্পিড। রঙিন ট্র্যাকস্যুট পরা নৃত্যশিল্পী ও ড্রামারদের সঙ্গে মাঠে নেমে দর্শকদের চমকে দেন তিনি। সমাপনী আয়োজনে আরও অংশ নেন নিকোল শেরজিঙ্গার,...
Developed by BDITHOST