অনলাইন ডেস্ক : দিন কয়েক আগে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এরপরই ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। প্রিয় দল আরসিবির আইপিএল শিরোপা জয়ের উদযাপন চলাকালে পদদলনের ঘটনায় ১১ জন সমর্থকের মৃত্যু এবং আরও অনেকে আহত হন। এবার সেই ঘটনার রেশ ধরে গড়াল থানা পর্যন্ত। এ ঘটনায় সমাজকর্মী হিসেবে পরিচয় দেওয়া এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভেঙ্কটেশের অভিযোগপত্রে বলা হয়েছে, ‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেওয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উসকানি দিয়ে এ দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি। অতএব আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে বিরাট কোহলি এবং তার দলের সদস্যদের এই দুর্ঘটনার এফআইআরে অভিযুক্ত করুন এবং ব্যবস্থা গ্রহণ করুন।’ তবে কোহলির বিরুদ্ধে অভিযোগ গৃহীত হলেও নতুন কোনো এফআইআর...
Developed by BDITHOST