স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়েই সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস-২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বিশেষায়িত প্রশিক্ষণ দিতে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া সাভারে ১২ একর জমিতে নির্মাণাধীন অলিম্পিক ভিলেজে এসব...
Developed by BDITHOST