অনলাইন ডেস্ক : চলামান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন সাইফ হাসান। সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ালেও এখনও পর্যন্ত টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। রান খরায় ভুগছেন এই টপ অর্ডার ব্যাটার। তাই সাইফকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ গোলাম মর্তুজা। আজ রংপুরের বিপক্ষে হারের পর মর্তুজা বলেন, 'সাইফ হাসান আমাদের দেশের সম্পদ। সে যদি রান করত... আমাদের দলও ওইভাবে ওকে নিয়েছিল যে ও আমাদের ওরকম একটা পারফরম্যান্স দিবে। কিন্তু ও তো করতে পারেনি। তার জন্য আমরা দোয়া করি যেন বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলে।' অনুশীলনে সাইফই ছিলেন সেরা ব্যাটারদের একজন এমনটাই মনে করেন মর্তুজা, 'আমরা যখন অনুশীলন করছি তখন বেশির ভাগ সময়ই কিন্তু তার সবকিছুই শতভাগ ভালো হচ্ছে। মানে কালকেও যখন আমরা নেট করছি সবথেকে ভালো ব্যাটিং...
Developed by BDITHOST