অনলাইন ডেস্ক : শাকিরার উপস্থিতি সবসময় প্রতিক্রিয়ার ঝড় তোলে। আবারও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এবার তার কারণ হলো ২০২৬ বিশ্বকাপের শুরুর আগের উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্স দিয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী আকর্ষণ হিসেবে যে কয়েকজন মূল তারকা শিল্পীদের অন্যতম ছিলেন কলম্বিয়ান এই গায়িকা। কিন্তু তিনি যখন পারফর্ম করছিলেন, তখন থেকেই একটি গুঞ্জন দানা বাঁধতে শুরু করে—তিনি আসলেই আসল শাকিরা ছিলেন তো? এই বিষয়টি সাধারণ মানুষের মনে ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে। এনিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারীই ‘দাই দাই’ গানটি পরিবেশন করা শিল্পীকে নিয়ে তাদের সন্দেহ প্রকাশ করতে শুরু করেন, কারণ তাদের কাছে তাকে কিছুটা অদ্ভুত লাগছিল। আর সেখান থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি সম্ভবত আসল শাকিরা ছিলেন না। কলম্বিয়ান এই গায়িকা নাইজেরিয়ান শিল্পী...
Developed by BDITHOST