অনলাইন ডেস্ক : শিরোপা ধরে রাখার মিশনে ২০২৬ ফিফা বিশ্বকাপের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছেন। ৭৬ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোল করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন ও বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন মেসি। আক্রমণের সূচনা করেন মেসি নিজেই। বাম প্রান্তে থাকা নিকোলাস গঞ্জালেসকে বল দিয়ে দ্রুত বক্সের কিনারায় চলে যান তিনি। গঞ্জালেজের কাছ থেকে বল ফেরত পেয়ে এক টাচে নিয়ন্ত্রণ নেন মেসি। এরপর নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন জালের বাঁ দিকের নিচের কোণে। এর মধ্য দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ...
Developed by BDITHOST