অনলাইন ডেস্ক : ব্রাজিলের চরম বিপর্যয়ের আরেক নাম যেন ‘৭-১’। জার্মানির সঙ্গে ১২ বছর আগে এই ব্যবধানে হেরেছিল তারা ঘরের মাঠে। কিন্তু সব ৭-১ ব্রাজিলের জন্য লজ্জার নয়। বিশ্বকাপে শুরুটা কে না ভালো করতে চায়! ব্রাজিলও চেয়েছিল। কিন্তু ছন্দহীন আর বিশৃঙ্খল পারফরম্যান্সে চাপা পড়েছে তাদের জয়ের আকাঙ্ক্ষা। মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করতে হয়েছে। স্কোর ছাপিয়ে আলোচনায় তাদের পারফরম্যান্সের ধরন। কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে চলছে কাটাছেঁড়া। দ্বিতীয় ম্যাচের আগে আর হাতে আছে আর পাঁচ দিন। বাংলাদেশ সময় আগামী ২০ জুন হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ৫২ বছর পর ফেরা দলের বিপক্ষে নিজেদের ফিরে পেতে চায় সেলেসাওরা। এই ম্যাচের আগে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি। না, ২০১৪ সালে জার্মানির কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ভরাডুবির লজ্জার রেকর্ড নয়। এই...
Developed by BDITHOST