অনলাইন ডেস্ক : ১৬ দিনও আগেও বিশ্বকাপ খেলেছিলেন জেডেন অ্যাডামস। তবে শেষ বত্রিশ থেকে বিদায় নিয়েছে তার দল। তবে বিশ্বকাপের চলতি আসরের এখনো পর্দা নামেনি। এর মাঝেই মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাডামস। তরুণ ফুটবলারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফ্রিকার ফুটবল অঙ্গনে। চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন মেমেলোদি সানডাউন্সের এই মিডফিল্ডার। টুর্নামেন্টে দলের তিনটি গ্রুপ ম্যাচেই অংশ নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে একাদশে ছিলেন অ্যাডামস। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়েছিল তার। সবশেষ গত ২৫ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নামেন এই মিডফিল্ডার। তবে শেষ ৩২-এর পর্বে কানাডার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে...
Developed by BDITHOST