স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে সংগ্রহ এবং পরে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে সরকারের ব্যয় প্রায় শূন্যের পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়েছে। অথচ ২০২২ সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকার ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে। পরে দেশের চারটি সম্প্রচারমাধ্যমের কাছে সাব-লাইসেন্স দেওয়ার মাধ্যমে অধিকাংশ অর্থ পুনরুদ্ধার করা হয়েছে। ফলে সরকারের প্রকৃত ব্যয় এখন মাত্র চার থেকে পাঁচ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। চলমান রাজস্ব ভাগাভাগির আলোচনা সফল হলে এ ব্যয়ও উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা...
Developed by BDITHOST