স্টাফ রিপোর্টার : বুধবার (১৭ জুন) রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হলেও, এবার ওইদিন সরকারি ছুটি থাকায় দেশের বিভিন্ন স্থানে সুবিধামতো সময়ে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল দশটায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শেষ হয়। র্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিস মো. তৌহিদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহা. আনোয়ারুল ইসলাম, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার...
Developed by BDITHOST