ড. মোঃ সাইফুর রহমান : পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ আজ আর কেবল একটি খাতভিত্তিক কর্মসূচি নয়; এটি টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি জাতীয় অগ্রাধিকার। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত, জীববৈচিত্র্যের অবক্ষয়, নদী ও জলাশয় দূষণ এবং নগরায়ণের চাপের প্রেক্ষাপটে বাংলাদেশে একটি সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অনুভূত হচ্ছে। এ বাস্তবতায় বর্তমান সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন দর্শন বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, সবুজ অর্থনীতি এবং নাগরিক অংশগ্রহণকে একই সূত্রে গেঁথে একটি দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক রূপরেখা উপস্থাপন করেছে, যা জলবায়ু-সহনশীল বাংলাদেশ ও বিনির্মাণের পথনির্দেশক হিসেবে বিবেচিত হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী গত ৯ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে “বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬”...
Developed by BDITHOST