অনলাইন ডেস্ক : চীনের দালিয়ান সফর শেষে হাই-স্পিড ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। স্টেশনে তাদের স্বাগত জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির সংশ্লিষ্ট কমিটির সেক্রেটারি সুন মেইজুন। এ সময় শিশু-কিশোরদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান শেষে বিশেষ মোটরকেডে করে প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালীন সময় তিনি এবং তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন। এর আগে বুধবার দুপুর ১টা ৫৮ মিনিটে...
Developed by BDITHOST