মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে এসে পৌঁছেছেন। শুক্রবার(১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশের যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন। ভারতের সাবেক এই কেন্দ্রীয় রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা সড়কপথেই যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাংলাদেশে আগমনকালে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামিম হোসেন (উপসচিব) এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ নবনিযুক্ত হাইকমিশনার ও তাঁর স্ত্রীকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান। বাংলাদেশ ও...
Developed by BDITHOST