মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এলো কাঁচামরিচ ভারতীয় একটি ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর রাতে আমদানিকৃত কাঁচা মরিচ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। এ চালানের আমদানিকারক শিমু এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে খালাস কার্যক্রমে সহযোগিতা করে মেসার্স শিমু শিপিং লাইন্স(সি এন্ড এফ এজেন্ট) বেনাপোল। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচা মরিচ নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আমদানিকারক শাহাজান...
Developed by BDITHOST