স্টাফ রিপোর্টার: রমজান মাস সামনে রেখে রাজশাহীর বাজারগুলোতে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। খোলা সয়াবিন পাওয়া গেলেও মিলছে না বোতলজাত তেল। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পরিবেশকরা সরবরাহ কমিয়ে দেওয়ায় সংকট তৈরি হয়েছে। তবে পরিবেশকদের দাবি, তারা যে পরিমাণ তেল পাচ্ছেন তা বাজারে দিয়ে দিচ্ছেন। আর ভোক্তারা বলছেন, বাজারকে ফের অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা লুটতে পরিবেশক-বিক্রেতা মিলে কৃত্রিম সংকট তৈরি করছে। ভদ্রা এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, ’দেশের বড় বড় কোম্পানিগুলো সয়াবিন তেলের আমদানি ও সরবরাহ নিয়ন্ত্রণ করে। তারা আসন্ন রমজানকে টার্গেট করে বাজার অস্থিতিশীল করতে চাইছে।’ নিউমার্কেট এলাকার জামাত খান বলেন, ’স্থানীয় ব্যবসায়ী ও কোম্পানির প্রতিনিধিরা মিলে সয়াবিন তেলের সরবরাহ কম দেখিয়ে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। এজন্য তারা রমজান মাসকে টার্গেট করেছে। কারণ এই মাসে দেশে ভোজ্য তেল...
Developed by BDITHOST