অনলাইন ডেস্ক : বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের আইন, রাজনীতি ও সংসদীয় ইতিহাসে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নাম গুরুত্বপূর্ণভাবে উচ্চারিত হয়। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত এ পদে ছিলেন। স্পিকার হিসেবে সংসদ পরিচালনায় সাংবিধানিক বিধান ও সংসদীয় রীতিনীতি অনুসরণে তিনি বিশেষ সুনাম অর্জন...
Developed by BDITHOST