অনলাইন ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের সামরিক শক্তি বৃদ্ধির তীব্র সমালোচনার পর জাপান সাগরে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য জানিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। ২০১৯ সাল থেকে উত্তর কোরিয়াকে অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে পিয়ংইয়ং। জাপানের সরকারের সাম্প্রতিক এক মূল্যায়নে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকির বিষয়টি উঠে এসেছে। টোকিওর প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি চলতি সপ্তাহে বলেছেন, জরুরি ও সংকটের গভীরতা উপলব্ধি করে জাপানের সামরিক বাহিনীকে শক্তিশালী করা প্রয়োজন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বুধবারে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেন, পিয়ংইয়ংয়ের নেতৃত্ব অতিরিক্ত সামরিক পদক্ষেপ গ্রহণ করবে; যা স্পষ্টতই জাপানের সামরিক পরিবর্তনের প্রতিক্রিয়া। বৃহস্পতিবার...
Developed by BDITHOST