অনলাইন ডেস্ক : আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে। আগেই এশিয়া কাপ নিশ্চিত হওয়ায় কালকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তাই আজ মিয়ানমারে অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকারের কন্ঠে ২০২৭ নারী বিশ্বকাপের স্বপ্ন। ১২ দল নিয়ে আগামী বছর মার্চে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার। তাই বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার দেখছেন বিশ্বকাপে খেলার স্বপ্ন, 'সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই করবেন। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে, আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা কাজে লাগাতে।’ প্রথমবার বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করেছে। সেই দলের অধিনায়ক হওয়ায় বাড়তি আনন্দ আফিদার। এরপরও আগামীকালের ম্যাচে মনোযোগ এই...
Developed by BDITHOST