অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অংশ নেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। পথে বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।...
Developed by BDITHOST