স্টাফ রিপোর্টার : কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন- ভবিষ্যতে তোমরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর। মেধা ও শরীরের বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তিনি আরো বলেন,“নিজেকে গড়ে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। শিশুরা যে বিষয়ে আগ্রহী—গান, সংগীত কিংবা অন্য কোনো প্রতিভা—সেই সুযোগ করে দিতে হবে। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন অনুযায়ী এগিয়ে যেতে পারে। ”সোমবার (৪ মে) দুপুরে পবা উপজেলার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,“শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।...
Developed by BDITHOST