অনলাইন ডেস্ক : আধুনিক পপ সংগীতের রানী তথা ‘কুইন বি’ নামে খ্যাত মার্কিন গায়িকা বিয়ন্সে। বিশ্বের নামী এই তারকা ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা। সম্প্রতি একটি কনসার্ট ট্যুরে অংশ নিয়েছেন এই শিল্পী। কিন্তু সেই ট্যুরে গিয়েই বিপাকে পড়েছেন বিয়ন্সে। কারণ, ভরা মঞ্চে পারফর্ম করার সময় খুলে যায় তার পোশাক; আর তা বিচক্ষণতার সাথেই সামলে নেন এই শিল্পী। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সে সময় ২০২২ সালে মুক্তি পাওয়া ‘রেনেসাঁ’ অ্যালবাম থেকে ‘আই অ্যাম দ্যাট গার্ল’ গানটি গাইছিলেন বিয়ন্সে। গায়িকার চোখে তখন রোদচশমা। মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নাচও করছিলেন তিনি। নাচ করতে করতে এক পা মঞ্চে ফেলে দাঁড়িয়ে পড়লেন বিয়ন্সে। পা ফেলার সময় বিয়ন্সের পরনের সোনালি প্যান্টটি খুলে মঞ্চে পড়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, বিয়ন্সের পেছনে তখনও নৃত্যশিল্পীরা...
Developed by BDITHOST