ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় থেকে গৃহবধূ লামিয়া বেগম (২২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার চান্দা ইউনিয়নের মালিগ্রাম কারিগরপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের জাবেদ আলী ব্যাপারীর স্ত্রী। এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে আমরা খবর পাই একটি দোতলা ভবনের নিচ তলায় সিলিং ফ্যানের সঙ্গে গৃহবধূর লাশ ঝুলছে। সাথে সাথে আমার অফিসার পাঠিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গৃহবধূর স্বামী জাবেদ ব্যাপারি জানান, সকালে আমি ব্যবসায়ীক কাজে বাড়ি থেকে বের হয়ে যাই। দুপুরে পরিবারের লোকজন আমাকে ফোন করে বলে তোর বউ গলায় রশি দিয়ে ঝুলছে। গত ৪ বছর...
Developed by BDITHOST