ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন কাপুড়িয়া সদরদী মহল্লার মিলন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকেই ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসানদিয়া ও কাপুড়িয়া সদরদী মহল্লার কিশোরদের মধ্যে উত্তেজনা চলছিল। রাত পৌনে ৮টার দিকে উভয় পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্র, ঢাল ও লাঠিসোঁটা নিয়ে কুমার নদের দুই পাড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি গুলির আওয়াজ শোনা যায়। সংঘর্ষের একপর্যায়ে সুমন শেখ গুলিবিদ্ধ হন। নিহত সুমনের বন্ধু ও...
Developed by BDITHOST