জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার এক সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবন্ধী পরিবারের শেষ সম্বল কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে কৈডুবী সদরদী বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চৌধুরীকান্দা সদরদীর বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান। অভিযুক্তরা হলেন- ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ ফকির ও তার পিতা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ (পল্লী চিকিৎসক) নান্নু। জাহিদের ছোট ভাই নাহিদ ফকির সহ অজ্ঞাতনামা ২ শতাধিক। সংবাদ সম্মেলন ও স্থানীয় সুত্রে জানা যায়- গত সোমবার (১৬ মার্চ) বিকেল ৫ টার দিকে শারীরিক প্রতিবন্ধী পরিবারের শেষ সম্বল কৈডুবী সদরদী বাস স্ট্যান্ডের পাশে থাকা...
Developed by BDITHOST