ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : সকাল থেকেই আকাশ ভেঙে নামছিল আষাঢ়ের বৃষ্টি। কিন্তু বৈরী আবহাওয়া আর অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দু’পাশে ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের দীর্ঘ সারি। ফুল হাতে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভাঙ্গার সর্বস্তরের নানা শ্রেণি-পেশার মানুষ। উপলক্ষ—বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর। তাকে অভ্যর্থনা জানাতেই ভাঙ্গার বিভিন্ন পয়েন্টে জড়ো হন হাজারো নেতাকর্মী। একদিকে আষাঢ়ের বৃষ্টির ফোঁটা, কখনো টিপটিপ, আবার কখনো অঝোর ধারায় নামছিল বৃষ্টি। তারপরও প্রিয় নেতাকে স্বাগত জানাতে সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকেই ভাঙ্গা গোল চত্বর থেকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দু’পাশ ছাড়েননি অপেক্ষমাণ জনতা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে যখন তারেক রহমানের গাড়িবহর সকাল ৭ টা ৫০ মিনিটে গোল চত্বরে পৌঁছালে তখন নেতাকর্মীদের মাঝে বাধভাঙা উল্লাস দেখা দেয়। রাস্তার দুই...
Developed by BDITHOST