নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১১:৪৫। ৩০ এপ্রিল, ২০২৬।

ভাঙ্গায় মামলা তুলে না নেয়ায় বাদীসহ ৪ জনকে কুপিয়ে জখম

এপ্রিল ৭, ২০২৬ ১২:১৩
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: হত্যা মামলা তুলে না নেয়ায় বাদী মাজেদ শরিফসহ তার পরিবারের আরো ৩ সদস্যকে কুপিয়ে জখম করেছে আসামি পক্ষের লোকজন। অতর্কিত ভাবে কুপিয়ে জখম করা হয় মাজেদ শরিফ, শহীদুল শরিফ, আসমা বেগম ও সাবিনাকে।

সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্ৰামে এ ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দুপুর থেকে রাত পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন করেছে।

‎পরে, গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

‎জানা গেছে, গত বছর থানমাত্তা গ্ৰামে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ইয়াসিন খালাসি ও রায়হান শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। সেসময় ভাঙ্গা থানায় মাজেদ শরিফ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামি বাদশা শরিফগং মিলে মামলাটি তুলে নেয়ার জন্য বাদীকে হুমকি ধমকিসহ নানাভাবে চাপ দিতে থাকে। এতে, বাদী মামলা তুলতে রাজি না হওয়ায় সোমবার দুপুরে বাদীসহ তার পরিবারের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

‎আহত মাজেদ শরিফ জানান, দুপুরে আমাদের উপর অতর্কিত হামলা চালায় বাদশা শরিফ, রিগান শরিফ, আলমগীর শরীফ, স্বপন শরিফ, রবিউল শরিফ, মতিয়ার শেখ, হৃদয় শেখ ও মিজানুর শরিফ। এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেন তিনি।

‎ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনে সারারাত সেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এ ঘটনায় ৪ জন আহত হবার খবর শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।