নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ২:১১। ১১ মার্চ, ২০২৬।

ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মার্চ ৬, ২০২৬ ১০:০৭
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের উপজেলা শাখার সভাপতি খন্দকার সামাদ হোসেন এর বাসভবন (নওপাড়া) এর সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদ হোসেন।

সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমাদ মাসরুর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনার আমাকে যে ভালোবাসা দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, আমার বাকী জীবন আপনাদের খেদমত করার জন্য সাধ্যমত চেষ্টা করবো। আমি আপনাদের সুখে-দুঃখে, আনন্দ- বেদনায় সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করে যেতে চাই। আমার দুয়ার সবসময় আপনাদের জন্য খোলা। যে কোন প্রয়োজনে চলে আসবেন। আর এ উপজেলা যে সকল উন্নয়ন কাজ বাকী রয়েছে পর্যায়ক্রমে আগামী ৫ বছরের মধ্যে শেষ কলে ফেলবো।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তিনি বলেন, রাজনীতি অনেক বদলায় গেছে। কোন প্রকার অন্যায় সহ্য করা হবে না। সে যেই হোক, আমর দলের লোক হলেও বর্দাস্ত করবো না। সেই দিন বদলায় গেছে, সন্ত্রাসী চাঁদাবাজি, ভুমিদস্যু আর মাদক ব্যবসা চলবে না। এগুলো কারা করে নাম দিবেন। শেকড় উপড়ে ফেলবো। যারা মাদক বাণিজ্য করেন তারা আমি শহীদুল ইসলাম বাবুলকে চ্যালেঞ্জ করতেছেন। এলাকার মুরব্বীরা যারা রয়েছেন তারাও পুলিশকে সহায়তা করবেন।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

তিনি আরও বলেন, সরকারি অফিসে কোন ঘুষ দিবেন না। ঠিকমত অফিস করে কিনা আমি নিজে সে বিষয়ে খোঁজ নিবো। নতুন বাংলাদেশ গড়তে অনেক মানুষ রক্ত দিছে। একটা পরিবর্তনের জন্য। এই রক্তের সাথে মুনাফেকি করা যাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।