নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ১২:০৩। ২০ ফেব্রুয়ারি, ২০২৬।

ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১০:১৬
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহোদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২) কে ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতার কাজ করতে গেলে যাচাই বাছাইয়ের পর তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত দুই সহোদর সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান হালুরগাঁন এলাকার জালাল উদ্দিন এর ছেলে।

আরও পড়ুনঃ  ইরানে হামলার অর্থ ‘আগুন নিয়ে খেলা’, ট্রাম্পকে সতর্কবার্তা রাশিয়ার

আটককৃত শামিম হোসেন জানায়, তারা বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। স্থানীয় পারিবারিক গন্ডোগোলের একটি মামলা তাদের নামে রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, উক্ত দুই সহোদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট দিলে যাচাই বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গন্ডোগোল এর জেরে হত্যা মামলা পাওয়া যায়। কালো তালিকায় তাদের দুই ভাইয়ের নাম ছিল। এরপর তাদের গ্রেপ্তার করে ইমিগ্রশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের উপ-কমিটি গঠন

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায়, সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সাথে যোগাযোগ করে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

উল্লেখ্য, এ নিয়ে গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টাকালে প্রায় ৪০ জনের মত পাসপোর্টধারী যাত্রীদের হত্যা ও বিস্ফোরণ মামলার গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।