অনলাইন ডেস্ক : ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি শাসিত রাজ্যগুলোতে নির্যাতনের শিকার হচ্ছেন ভারতের মুসলিম নাগরিকরা। বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদের ওপর চালানো হচ্ছে নির্মমতা। এতে অনেকে ভয়ে নিজ রাজ্যে ফিরে আসছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, ওড়িশাসহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের ওপর চলা নির্যাতন থামানো যাচ্ছে না। এতে করে ভয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মানুষ তাদের নিজ রাজ্যে ফিরে আসছেন। এরফলে তারা কাজকর্ম হারিয়ে বেকার হয়ে পড়ছেন। এরমধ্যে সর্বশেষ নির্মমতার শিকার হয়েছেন ইজাজ আলী নামে এক ব্যক্তি। তিনি ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। গত রোববার কিছু হিন্দুত্ববাদী গিয়ে তাকে ও তার সাথে থাকা অন্যান্যদের বাংলাদেশি ট্যাগ দিয়ে মারধর করে। এতে করে তার একটি হাত ভেঙে গেছে। সহিংসতার কারণে ওড়িশা ছাড়াও ছত্রিশগড় এবং এর পার্শ্বর্তী রাজ্যগুলোতে...
Developed by BDITHOST