অনলাইন ডেস্ক : লাইমলাইটের ঝলমলে আলো কার জীবনে কখন যে কী অন্ধকার বয়ে আনে, তা আগে থেকে বলা মুশকিল। যার রূপ আর অভিনয়ে একসময় বুঁদ ছিল সিনেমা ইন্ডাস্ট্রি, সময়ের নিষ্ঠুর পরিহাসে তার কপালেই জুটল ফুটপাতের ধুলোবালি। এমন এক চরম পরিণতির মুখোমুখি দাঁড়িয়ে ভোজপুরি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ মিতালি শর্মা। ক্যারিয়ারের শুরুতে যাকে মনে করা হতো ইন্ডাস্ট্রির অন্যতম সম্ভাবনাময় এক তারকা, আজ তার এই করুণ দশা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। মডেল হিসেবে শোবিজ দুনিয়ায় পা রেখেছিলেন দিল্লির মেয়ে মিতালি শর্মা। অভিনেত্রী হওয়ার অদম্য স্বপ্ন বুকে নিয়ে এসেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। শুরুর দিকে ভাগ্য সহায়ও হয়েছিল তার। প্রথম দিকের বেশ কয়েকটি সিনেমা তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। চলচ্চিত্র নির্মাতাদের কাছেও রাতারাতি প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডের সেই সুদিন বেশিদিন স্থায়ী...
Developed by BDITHOST