রেজাউল করিম সিদ্দিকী : বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্নিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদি এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই যা এ ভূখন্ডে হয়না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই একটি দুর্যোগপ্রবণ এলাকায়। কর্কট ক্রান্তিয় অঞ্চলে অবস্থান হওয়ায় এখানকার আবহাওয়া কিছুটা চরম ভাবাপন্ন। ফলে ঘুর্নিঝর ও টর্নেডো এখানে বেশি হয়ে থাকে। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জেলাগুলোতে স্থলভাগের আকৃতি অনেকটা উল্টানো ফানেল আকৃতির হওয়ায় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারত মহাসাগরে সৃষ্ট নিম্নচাপ বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোর উপর দিয়ে অগ্রসর হয়। ফলে সামুদ্রিক ঘূর্ণিঝড় এ অঞ্চলে বেশি হয়ে থাকে। এসব প্রাকৃতিক দুর্যোগের সাথে এদেশের মানুষ প্রাগৈতিহাসিককাল থেকেই পরিচিত এবং অনেকটা গা সওয়া হওয়া হয়ে গেছে। এসব দুর্যোগ মোকাবিলা করতে মানুষ অনেকটা অভ্যস্ত হয়ে গেছে এবং এতে জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা হ্রাস পেয়েছে। এসব প্রাকৃতিক...
Developed by BDITHOST