নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৩:১৮। ২০ মে, ২০২৬।

ভূমি সেবা মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর

মে ১৯, ২০২৬ ২:০৬
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন।

তিনি আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে বেলা ১১টা ১৯ মিনিটে বাটন প্রেসের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

এরপর তিনি ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। আজ থেকে আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

ভূমি মেলার এবারের মূল প্রতিপাদ্য- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

আরও পড়ুনঃ  আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মেলার মূল লক্ষ্য নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা।

মেলার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ সময় কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।