স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যেসব পণ্যে বাংলাদেশ আমদানিনির্ভর, সেসব পণ্যের ক্ষেত্রে উৎস পর্যায়ে মূল্য বৃদ্ধি সরাসরি আমদানি ব্যয়ের ওপর প্রভাব ফেলে। সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান। মন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৭৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে তবে পামওয়েলের দাম অপরিবর্তিত রয়েছে। তিনি আরো বলেন, রমজান মাস থেকেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন...
Developed by BDITHOST